প্রধান সূচি

ইন্দুরকানীতে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মাসুদ সাঈদীর মতবিনিময়

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর মতবিনিময় ও গণ সংযোগ করেছেন।
সোমবার সকাল থেকে ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের বিজিএস মহিলা দাখিল মাদ্রাসা, এফ. করিম আলীম মাদ্রাসা, সরকারি ইন্দুরকানী কলেজ, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক পাইলট বিদ্যালয়, সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এছাড়া উপজেলার বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করেন।
মতবিনিময় সভায় মাসুদ সাঈদী বলেন, দুর্র্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে হলে সৎ যোগ্য নেতৃত্ব দরকার। আমরা বাংলাদেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা যাবে না। আমাদের নৈতিকতা বিবর্জিত সামাজিক পতনরোধ করা না গেলে একটা সুন্দর বাংলাদেশ গড়া যাবে না। তাই কারিকুলাম শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষা ও পারিবারিক শিক্ষা অতীব জরুরী। আপনারা সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর উন্নত বাংলাদেশ বির্নিমানের কারিগর হয়ে উঠবেন বলে আমি বিশ্বাস করি। পরে উপজেলার পত্তাশী ইউনিয়নের খেজুরতলা বাজারে স্থানীয় জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন করেন।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আলী হোসেন, জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial