নদী দিবস পালন উপলক্ষে ‘বাংলাদেশ নদীবন্ধু সমাজ’র প্রস্তুতি সভা
‘এসো নদীর বন্ধু হই, নদী সংরক্ষণে ব্রতী রই’ এ শ্লোগানকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস পালন উপলক্ষে পস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ‘নদীবন্ধু সমাজ এর আয়োজনে সোমবার বিকেল পিরোজপুরের কঁচা নদীর বেকুটিয়া সেতুর ডলফিন চত্বর সম্মিলন মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নদীবন্ধু সমাজের সভাপতি প্রভাষক প্রাণকৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি ও পিরোজপুর জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত কবির খান, সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, সাংবাদিক মো. ফারুক হোসেন খান, সাংবাদিক রহিম রেজা, সাংবাদিক রিয়াত মাহমুদ সিকদার, প্রভাষক শিউলি মজুমদার, শিক্ষিকা অদিতি মন্ডল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নদী মানুষের জীবন ও জীবিকার উৎস। তাই জীবন পরিবেশের স্বার্থে নদী সংরক্ষণ জরুরি।
সভায় আগামী ২৮ সেপ্টেম্বর পিরোজপুরের কঁচা নদীর বেকুটিয়া ডলফিন চত্বরে বিশ্ব নদী দিবস পালনে নানা কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় নদী সুরক্ষায় মানববন্ধন, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ, নদী তীরে বৃক্ষ রোপন, নদী ভ্রমন।
