September, 2025
পিকআপের ধাক্কায় ভাঙলো পিরোজপুরের ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং
বরিশাল-পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের কঁচা নদীয় উপর নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে গেছে এক বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায়। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের কুমিরমারা প্রান্ত থেকে একটি পিকঅ্যাপ বেকুটিয়া প্রান্তের দিকে যাওয়ার পথে অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে সেতুর রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায় এবং ব্রীজের একপাশ সাময়িকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে পুলিশ নিশ্চিত করেছে।স্থানীয়দের অভিযোগ, প্রায়ই এই সেতুর ওপর ভারী যানবাহনের বেপরোয়া চলাচল দেখা যায়। দ্রুতগতির কারণে এ ধরনের দুর্ঘটনাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
পিরোজপুরের শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্র ও সহকারী শিক্ষক অসীম কুমারের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার সকাল ১১টার দিকে জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষার্থীরা ‘শিক্ষকের ওপর হামলা কেন, বিচার চাই বিচার চাই’, ‘শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, বাঁচবে বাংলাদেশ’ সহ নানা শ্লোগান দেয়।মানববন্ধনে শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন, ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনা না ঘটে, সে ব্যবস্থাবিস্তারিত পড়ুন
নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে বিশ্ব নদী দিবস পালিত
পিরোজপুরের কাউখালীতে নদীবন্ধু সমাজ এর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে।রবিবার সকালে পিরোজপুরের কাউখালী উপজেলার কঁচা নদীর বেকুটিয়া সেতু সংলগ্ন ডলফিন চত্ত্বরে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।‘এসো নদীর বন্ধু হই, নদী সংরক্ষণে ব্রতী রই’ এই স্লোগানকে সামনে রেখে ডলফিন চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে বেকুটিয়া সেত সংলগ্ন নদী তিরবর্তী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে কঁচা নদীর তীরে বৃক্ষ রোপন, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ ও নদী সুরক্ষায় নদী তীরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে টাইফয়েড টিকা বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে সাংবাদিকদের অংশগ্রহনে টাইফয়েড টিকা প্রদানের বিষয়ে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস ও গণ যোগাযোগ অধিদপ্তর আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী।কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম, এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, ফসিউল ইসরাম বাচ্চু, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এসবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিএনপি নেতা গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সরদার কামরুজ্জামান চাঁনকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে শিকদারমল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সরদার কামরুজ্জামান চাঁনকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে একটি মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে নিবিড়ভাবে জড়িত এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। তার নেতৃত্বে শিকদারমল্লিক ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকান্ড ও জনসেবামূলক কার্যক্রম ছিল প্রশংসনীয়।বক্তারাবিস্তারিত পড়ুন
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে পিরোজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবীতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।শুক্রবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অবকাশ চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, জেলা সহকারী সেক্রেটারিবিস্তারিত পড়ুন
স্কুল শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় মামলা দায়ের : বিএনপি নেতা চাঁন গ্রেফতার
পিরোজপুর সদর উপজেলার জুজখোলা বহুমূখী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্রকে (৫২) হাতুড়ি ও লোহার রড় দিয়ে দুই পা এবং ডান হাত ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝরঝরিয়াতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এসময় প্রধান শিক্ষক বিপুল মৈত্র বিদ্যালয়ের শিক্ষক অসিম কুমারকে নিয়ে নিজের মোটর সাইকেলযোগে স্কুল থেকে পিরোজপুরের বাসায় ফিরছিলেন। ঘটনার পর মারাত্মক আহত বিপুল মৈত্রকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়।প্রধান শিক্ষক বিপুল মৈত্রের ওপর হামলা, হাতুড়িপেটা ও মারধর করার ঘটনায়বিস্তারিত পড়ুন
রাজনীতির বহি:প্রকাশ ঘটে সম্প্রীতির মধ্য দিয়ে : সাঈদ খান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও দৈনিক কালের কন্ঠের যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খান বলেছেন, রাজনীতি একটি সামাজিক সম্পর্ক, যার বহি:প্রকাশ ঘটে সম্প্রীতির মধ্য দিয়ে। আপনি হিন্দু, আমিও হিন্দু-কারণ আমরা সবাই সিন্ধু সভ্যতায় বেড়ে উঠেছি। এখানে হিন্দু, মুসলিম কিংবা পাহাড়ি-আদিবাসী—সবাই একই রক্তের অধিকারী, একই মানচিত্রে এবং একই লাল-সবুজের পতাকার তলে ঐক্যবদ্ধ।শুক্রবার পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।সাঈদ খান বলেন, শারদীয় দুর্গোৎসবকে আনন্দ ও ভ্রাতৃত্বের উৎসবে পরিণত করতে হবে। প্রত্যেক বাড়িতে যেন উৎসবের ঢেউ ওঠে। তবে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যেন কেউবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে এসডিএফের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরের ইন্দুরকানীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা ১২টায় ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল। বিশেষ অতিথি ছিলেন ইন্দুরকানী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন।বক্তব্য দেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডা. মো. রমজান আলী, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দীন, সাংবাদিক নাছরুল্লাহ আল কাফী প্রমুখ।কর্মশালায় সভাপতিত্ব করেন এসডিএফ এর জেলা ব্যবস্থাপক হাফিজ আল মামুন ও সঞ্চালনায় ছিলেন এসডিএফের জেলা আইসিবিবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা
স্বাস্থ্যসেবা সহজলভ্য করে গর্ভকালীন মাতৃমৃত্যুহার, অপুষ্টি জনিত শিশু মৃত্যুর হার কমানোসহ সংক্রামক রোগের সংক্রমন প্রতিরোধে পিরোজপুরের ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুর ১২টায় ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।এসডিএফ’র বরিশাল আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদার, এসডিএফ এর পিরোজপুর জেলা ব্যবস্থাপক হাফিজ আল মামুন। বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্টবিস্তারিত পড়ুন
