প্রধান সূচি

পিরোজপুরের ভান্ডারিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামে নিজ ঘরে আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে এ হত্যাকান্ড ঘটে। নিহত আসমা আক্তার ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।
নিহতের চাচাতো ভাই ও ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের ওপর বসেছিলেন আসমা। এ সময় তার ছেলের স্ত্রী ওযু করে ঘরে এসে দেখে শাশুড়ির রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial