প্রধান সূচি

কাউখালীতে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের প্রশিক্ষণ

পিরোজপুরের কাউখালী উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পে পুনর্বাসিত ৬০৫টি উপকারভোগী পরিবারকে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভুঞা, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান, ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial