প্রধান সূচি

আল্লামা সাঈদীর ফাঁসির রায়ে মিষ্টি বিতরণকারী আ’লীগ নেতাকে গণধোলাই : পুলিশে সোপর্দ

পিরোজপুর-১ আসনের সাবেক এমপি জামায়াতে ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পিরোজপুরের ইন্দুরকানীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা এ. হাসান হিরণকে ছাত্র-জনতা আটক করে গণধোলাইয়ের পরে পুলিশে সোপর্দ করেছে।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
রবিবার সকালে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের একটি মামলায় ফাঁসির রায় ঘোষণার পর বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ. হাসান হিরণ এলাকায় প্রকাশ্যে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছিলেন।
গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগের পতনের পর থেকে হিরণ দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শনিবার রাতে ঘোষেরহাট বাজার এলাকায় এলে তাকে স্থানীয় ছাত্র-জনতা দেখতে পেয়ে আটক করে। এসময় প্রথমে তাকে মিষ্টি খাওয়ানো হয় এবং পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
ইন্দুরকানী থানার (ওসি) মো. মারুফ হোসেন জানান, এ. হাসান হিরণ বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাকে ঘোষেরহাট বাজার থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial