প্রধান সূচি

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ইন্দুরকানীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নিবাহী সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তাব্য রাখেন, বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, মোস্তান হাফিজ, বিএনপি নেতা আজাদ হোসেন বাচ্চু, আনোয়ার হোসেন, যুবদলের আহবায়ক আতিকুর রহমান প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial