মাদক ও চাঁদাবাজির অভিযোগ
নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা বহিস্কার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. শাকিল শিকদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেছারাবাদ উপজেলা শাখার সদস্যপদ থেকে তাকে বহিস্কার করা হয়।
মাদক, চাদাবাজিসহ এলাকায় নানা অপকর্মের অভিযোগে শাকিল সিকদারকে বহিস্কার করা হয়েছে বলে দলের একটি সূত্র জানিয়েছেন
শনিবার রাতে পিরোজপুর স্বেচ্ছাসেবক দলের দলীয় প্যাডে জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তরের যুগ্ম আহবায়ক মো. তরিকুল ইসলাম রনির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেছারাবাদ উপজেলা শাখার সদস্য মো. শাকিল শিকদারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। একইসাথে দলের নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়।
নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. তপু রায়হান বলেন, শাকিল সিকদারের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
