প্রধান সূচি

কাউখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে চেক জালিয়াতি মামলায় দন্ডিত আসামি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কাউখালী থানার ওসি (তদন্ত) মো. এবাদ আলী মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার উপজেলা চেয়ারম্যান কাউখালী থানায় দুই বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ জানায়, মামলায় সাজাপ্রাপ্ত হয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনু মিয়া পলাতক ছিলেন। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকার ডেমরা থানা ও ডিএমপি পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কাউখালী থানায় ২০২৪ সালের ১৩ অক্টোবর দায়ের হওয়া একটি নাশকতা মামলায় এজাহারে ১ নম্বর আসামি হওয়ায় উক্ত মামলার তদন্তকারী অফিসার ওই মামলায়ও তাকে পূর্ণ গ্রেফতার দেখানো হয়েছে।
কাউখালী থানার ওসি (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial