প্রধান সূচি

সংস্কারের নামে সূক্ষ্ম কারচুপি চলছে : মোস্তফা জামাল হায়দার

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, সংস্কারের নামে বিভিন্ন অযুহাতে একটা সূক্ষ্ম কারচুপি চলছে, একটা প্রচেষ্টা চলছে আমাদের গণতন্ত্রের সেই সংগ্রামকে বিপদগামী করার। কিন্তু আমি নিশ্চিত আমার দেশের ছাত্র-জনতা তাদের বুকের রক্ত যতখন প্রবাহিত হবে ধমনীতে এই প্রচেষ্টা, এই ঘৃণ তৎপরতা কিছুতেই জয়যুক্ত হতে পারবে না।
শনিবার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সমকালীন রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎তিনি বলেন, পিআর পদ্ধতি সংখ্যানুপাতিক হারে পার্লামেন্টের মেম্বার নির্ধারিত হওয়া একটি ভিন্ন মত এসেছে, তাকে আমি এক ফুতকারে উড়িয়ে দিতে চাই না। কিন্তু আমাকে বলতে হবে এটি একটি অপরিকল্পিত প্রস্তাবনা মাত্র। এই অপরিকল্পিত প্রস্তাবনা সফল যদি করতেও হয় তবে অনেক সময়ের প্রয়োজন। তার জন্য দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্ভবনাকে আমাদের বিচার করতে হবে, বিশ্লেষন করতে হবে, আমরা তাই এদেশের বুকে প্রচলিত এবং এদেশের মানুষ যে সিষ্টেমে অভ্যস্ত সেই নির্বাচনের মাধ্যমে আমরা আসন্ন নির্বাচনকে অনুষ্ঠিত করে জনগণের নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করবো। পারলামেন্ট গঠন করবো, সেই পার্লামেন্টে গিয়ে নির্ধারিত হবে কোন পদ্ধতিতে আগামীতে নির্বাচন আরো সুন্দর করা যায়।
‎মোস্তফা জামাল হায়দার বলেন, পিআর পদ্ধতি পৃথিবীর কিছু দেশে আছে, এ কথা অস্বীকার করা যায় না। যে দেশগুলোতে এই পদ্ধতি আছে, সেই দেশগুলো বাংলাদেশ অথবা নেপালের মত নয়, নেপালে এই পিআর পদ্ধতি চালু করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছে। একটা অস্থায়ী সরকার, ভঙ্গুর সরকার, অস্থিতিশীল সরকার নেপালে নেমে এসেছে। বাংলার মাটিতে আমরা এটা হতে দিবো না। আমরা বলতে চাই এই পদ্ধতিকে যদি আগামীতে গ্রহন করতে হয় পরবর্তী পার্লামেন্ট তা দেখবে। আজকে তাড়াহুড়া করে এই সমস্যা সংকট নিয়ে আমরা এক্সপেরিমেন্টের দিকে ধাবিত হতে পারি না।
তিনি আরও বলেন, আমরা সংগ্রামের মাঠে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, তেমনি আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ থাকব। আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ১২ দলীয় জোট এবং সমস্ত গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দল অংশগ্রহন করবে।
‎নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি খালেকুজ্জামান মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টুবুলের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ আকন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান দুলাল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial