আহসান সভাপতি : দ্বীন মোহাম্মদ সম্পাদক
কাউখালীতে ৯ বছর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
দীর্ঘ ৯ বছর পর পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন হয়েছে। মঙ্গলবার কাউখালী পুরাতন ঈদগাহ মাঠে উপজেলা এ সম্মেলনের অনুষ্ঠিত হয়।
সম্মেলনে এস.এম আহসান কবীর সভাপতি এবং এইচ এম দ্বীন মোহাম্মদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে মনিরুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিকসন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার এবং রফিকুল ইসলাম রফিক নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাহাবুল হক নান্নু।
বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, জাতীয়তাবাদী গবেষনা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার রেজাউল করিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিয়া, বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, শফিউল আজম (ভিপি দুলাল), উপজেলা যুগ্ম-আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, লিয়াকত হোসেন, রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
