প্রধান সূচি

ভান্ডারিয়া জেপি’র ১০ নেতার পদত্যাগ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জাতীয় পার্টির (জেপি)’র সিনিয়র সহ-সভাপতি গোলাম সরওয়ার জোমাদ্দার ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল তালুকদারসহ ১০ নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে দলের প্রেসিডিয়াম সদস্য ও ভান্ডারিয়া উপজেলা কমিটির সভাপতি মনিরুল হক জোমাদ্দারের কাছে তারা পদত্যাগ পত্র জমা দেয়।
পদত্যাগকৃত অন্যান্য নেতারা হলেন- উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান দুলাল মল্লিক, মিজানুর রহমান সেন্টু মোল্লা, পৌর জাতীয় পার্টির (জেপি)’র সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মনির সরদার, উপজেলা যুব সংহতির আহবায়ক রেজাউল হক রেজভি জোমাদ্দার, উপজেলা জাতীয় পার্টির (জেপি)’র কৃষি বিষয়ক সম্পাদক আমীর হোসেন মল্লিক ও উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির নেতা মনির তালুকদার।
এ বিষয়ে সদ্য পদত্যাগকৃত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল তালুকদার জানান, ব্যক্তিগত কারণে আমরা পদত্যাগ করেছি।
প্রেসিডিয়াম সদস্য ও ভান্ডারিয়া উপজেলা কমিটির সভাপতি মনিরুল হক জোমাদ্দার জানান, বৃহস্পতিবার বিকেলে দলের বিভিন্ন পদের ১০ নেতা পদত্যাগ পত্র আমার কাছে জমা দিয়েছে। দলের চেয়ারম্যানের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial