পিরোজপুরে গরীব ও দুস্থদের মাঝে সেনাবহিনীর ইফতার সামগ্রী বিতরণ
পিরোজপুরে গরীব ও দুস্থদের মাঝে সেনাবহিনীর জিওসি ৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর ক্যাম্পে কর্মরত সেনাবাহিনীর (২২ ইঞ্জিনিয়াস্ ব্যাটালিয়ন) এর ব্যবস্থাপনায় জিওসি ৭ পদাতিক ডিভিশন এর পক্ষ থেকে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
পিরোজপুর ক্যাম্প কমান্ডার মেজর ইসরাক এর নেতৃত্বে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদের উপস্থিতিতে ৫০ জন গরীব ও দুস্থকে ইফতার সামগ্রী প্রদান করা হয়। এর মধ্যে সদর উপজেলার ২০ জন, নেছারাবাদ উপজেলার ১৫ জন এবং মঠবাড়িয়া উপজেলার ১৫ জন গরীব ও দুস্থ রয়েছেন।
Please follow and like us:
« পিরোজপুরে গাছের সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ব্রিজের মালামাল চুরি : নাজিরপুরে বিএনপির ৩ নেতা বহিষ্কার »
