প্রধান সূচি

ভান্ডারিয়ায় ব্যাবসায়ীকে কুপিয়ে অর্থ ছিনতাইয়ের মামলার আসামী আটক

র‌্যাব-৮ এর একটি দল বরিশাল রূপাতলী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভান্ডারিয়ার বিকাশের অর্থ ছিনতাইয়ের মামলার আসামী শুভ শরীফ নামে এক যুবককে আটক করেছে। সে ভান্ডারিয়া উপজেলা পূর্ব ভান্ডারিয়া মহল্লার মোতালেব শরীফের ছেলে।
শনিবার বিকেলে র‌্যাব আটককৃত শুভ শরীফকে ভান্ডারিয়া থানা পুলিশে হস্তান্তর করেছে। ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক নাজির আহমেদ জানান, শুভ শরীফ ছিনতাই মামলার এজাহারভুক্ত আসামী। তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় এলাকাবাসী গত ১৮ নভেম্বর রাতে রাব্বি হাওলাদার (১৮) এবং তায়েব হাওলাদারকে (১৯) আটক করে থানা পুলিশে সোপর্দ করে।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাতে দোকান থেকে বাড়ী ফেরার পথে ভান্ডারিয়া পৌরসভার বিকাশ ব্যবসায়ী সুমন জোমাদ্দারকে কুপিয়ে ৮ লক্ষ টাকা ছিনতাই করে একদল দুর্বৃত্ত।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial