প্রধান সূচি

চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজ পরিবারের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী নানা আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রুনা গাজী।
নবীন বরণ অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে ও পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডুর পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোল্লা মো. আব্দুল্লাহ, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট অসীম সমাদ্দার, যুগ্ম-আহ্বায়ক শরিফুল হাসান অপু, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি সৈয়দ ইমরান আলী, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাডভোকেট শেখ ফজলুল হক, সদ্য সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুস।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শেরে বাংলা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শহীদ মীর, সদস্য সচিব ইমরান মিরাজসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial