প্রধান সূচি

স্বরূপকাঠীতে ছারছীনা শরীফের মরহুম পীর শাহ মো. মোহেবুল্লার ইছালে সওয়াব

ছারছীনা শরীফের মরহুম পীর শাহ মো. মোহেবুল্লার ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ বাদ দরবারের মাঠে স্থাপিত অস্থায়ী মঞ্চে ওই মাহফিল অনুষ্ঠিত হয়।
বর্তমান পীর শাহ মুহাম্মদ আবু নসর নেছার উদ্দিন হোসাইনের সভাপতিত্বে ওই মাহফিলে বক্তব্য রাখেন, ধর্ম মন্ত্রী মন্ত্রী মো. ফরিদুল হক খান, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূর্নবাসন প্রতিমন্ত্রী মো. মহিবুর রহমান, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম এমপি, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ, সাবেক চীফ হুইপ আসম ফিরোজ, সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, বরিশাল ইবাদুল্লাহ মসজিদের ইমাম মাওলানা নুরুর রহমান বেগ প্রমুখ। বক্তব্য শেষে বর্তমান পীর সাহেবের বয়ান করেন।
এরপর মিলাদ শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করেন পীর সাহেব শাহ মুহাম্মদ আবু নসর নেছার উদ্দিন হোসাইন। মাহফিলে পীর সাহেবের মুরিদগণসহ নেছারাবাদ উপজেলা ও পার্শবর্তী এলাকার ২০ সহ¯্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial