বর্তমান সরকার কোরআন সুন্নাহ’র বাইরে কিছু করে না : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বর্তমান সরকার কোরআন সুন্নাহ’র বাইরে কিছু করে না। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে এ দেশে কোন মদের লাইসেন্স দেয় নি। বরং ইসলাম শিক্ষার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের কিভাবে আধুনিক শিক্ষায় আলোকিত করা যায় তার চেষ্টা করছেন। মাদ্রাসায় পাশ করা শিক্ষার্থীদের এমএ পাশ করার করা সার্টিফিকেটের মর্যাদা দিয়েছেন।
সোমবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতির পিরোজপুর জেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু’র ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং ২১ আগষ্ট গ্রেনেট হামলায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার ৫০০ মাদ্রাসার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মান করা হয়েছে। সেখানে থাকবে একটি লাইব্রেরি। এখান থেকে ইসলামের ইতিহাস ও ইসলামের ব্যাখ্যাসহ সকল বই পাওয়া যাবে।

জেলা ইমাম সমিতির সভাপতি মীর মো. ফারুক আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সাইয়্যেদ মুহা. শরাফত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান খান শামীম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকসহ জাতীয় ইমাম সমিতি ও ওলামা লীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ও ১৫ আগষ্ট শহীদ সদস্যদের এবং ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
