প্রধান সূচি

গণমাধ্যম বিকশিত হলে রাষ্ট্র শক্তিশালী, সমৃদ্ধ ও উপকৃত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, গণমাধ্যম বিকশিত হলে রাষ্ট্র শক্তিশালী, সমৃদ্ধ ও উপকৃত হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গণমাধ্যমের গলা টিপে ধরার প্রবানতা নেই। শেখ হাসিনার সময়ে গণমাধ্যম মুক্ত বিহঙ্গের মতো উন্মুক্ত দিগন্তে বিচরণ করে সংবাদ প্রকাশ করে চলছে। সরকারের যতো সমালোচনা করা যায় তাও গণমাধ্যমগুলো করতে পারছে। এখানে মেখ হাসিনার সরকার কোন কোন বাধাগ্রস্থ করছে না। একটা সময় ছিল যখন সংবাদ সেন্সর করে সংবাদ দিতে বাধ্য করা হতো। বর্তমানে গণমাধ্যম বিকশিত।
শুক্রবার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন (২য় পর্যায়) পিরোজপুরে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পিরোজপুরের মতো জায়গায় এক সময় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হামলা করা হতো। সাংবাদিকদের বাড়িতে হুমকি দেয়া হতো। আর সেটা আমাদের মতো মন্ত্রী, এমপি বা প্রভাবশালী রাজনীতিবিদরাই করতো। কিন্ত বর্তমানে পিরোজপুরে সেই অবস্থা আর নেই।


শ ম রেজাউল করিম বলেন, করোনাকালীন সময়ে ডাক্তার, পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর মতো সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ভয়বহ পরিস্থিতির মধ্যে কাজ করেছে। নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে মফস্বলের সাংবাদিকদের কাজ করতে হয়। আর সেটা অনুধাবন করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সাংবাদিকদের আর্থিত সহায়তা অনুদান দিয়েছেন।
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।
বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের এডহক কমিটির আহবায়ক গৌতম নারায়ন রায় চৌধুরী, সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, মাহামুদ হোসেন, জিয়াউল আহসান, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সদস্য সচিব এস এম রেজাউল ইসলাম শামীম।


অনুষ্ঠানে পিরোজপুর জেলার ৪৭ জন সাংবাদিককে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ১০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
চেক প্রদান অনুষ্ঠানে পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, নারী নেত্রী কাজী রুহিয়া বেগম হাসি, সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান,  যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান খান শামীম, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল বসুসহ পিরোজপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial