পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফ মনির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আকন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদ, জেলা স্বেচ্ছাসেক দলের সাংগঠনিক সম্পাদক আসিফ জামাল খান, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।
Please follow and like us:
« পাইকগাছায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টা : আটক ৩ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে ওষুধের দোকানে অভিযান »
