পাইকগাছায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টা : আটক ৩
পাইকগাছার কাশিমনগর সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টাকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৩টার দিকে উপজেলার কাশিমনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, তালা উপজেলার আত্রাই গ্রামের রবিউল সরদারের ছেলে মেহেদী হাসান (২১) ও রফিকুল সরদারের ছেলে বাদশা সরদার (২১) এবং প্রসাদপুর গ্রামের নজরুল গাজীর ছেলে আকরামুল গাজী (২০)।
পুলিশ জানায়, সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টাকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি লোহার হাতুড়ি, দুইটি রড, একটি গাছের গুড়ি ও মুখ বাঁধার কাজে ব্যবহৃত ৪ টুকরো সবুজ রঙের কাপড় জব্দ করা হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. এজাজ শফি বলেন, আটক ব্যক্তিরা প্রাথমিকভাবে অপরাধের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে থানার এসআই মোহা: আব্দুল আলীম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
Please follow and like us:
« পাইকগাছায় যুবককে অপহরণের পর মুক্তিপন দাবী : গ্রেফতার ১ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত »
