কাউখালীতে মোটর সাইকেল প্রশিক্ষণ
পিরোজপুরের কাউখালীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিী আওতায় উপজেলা পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী মোটর সাইকেল প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বুধবার কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, পিরোজপুর বিআরটিএ’র সহকারি পরিচালক আতিকুল ইসলাম, কাউখালী থানার ওসি (তদন্ত) মো. রেজাউল করীম রাজিব, উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান এলিজা সাইদ প্রমুখ।
প্রশিক্ষণ কর্মসূচিতে লাইসেন্স প্রক্রিয়া, লাইসেন্স কেন প্রয়োজন, নিরাপদ সড়ক আইন, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনাসহ ৪৫দিনের মধ্যে জন্মনিবন্ধন প্রয়োজন এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।
