প্রধান সূচি

বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করে তাদের মুখোশ উন্মোচন সময়ের দাবী : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করে তাদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবী। একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করে যাদের ব্যর্থতায় এ জঘণ্যতম অধ্যায়টি রচিত হয়েছিল তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
সোমবার পিরোজপুর জেলা যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটরিয়ামে জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান খান শামীম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিকদার চান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ফারুক আবদুল্লাহ, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল বসু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে বঙ্গবন্ধুর ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে তবারক বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial