বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান এর পিতার ইন্তেকাল
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের বাসিন্দা বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান এর পিতা সমাজ সেবক আলহাজ্ব বজলুর রহমান খান (১০১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। বুধবার রাত ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ব্রিটিশ আমলের মন্ত্রী মরহুম খান বাহাদুর হাশেম আলী খান সাহেবের ভ্রাতুস্পূত্র। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৪ মেয়ে, নাতী-নাতনী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকালে সেহাংগল মাধ্যমিক বিদ্যালয় (ঈদগা) মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, ইউএনও মো. মোশারেফ হোসেন, ওসি আবীর মোহাম্মদ হোসেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সহিদ, এলাকার মুক্তিযোদ্ধসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলহাজ্ব বজলুর রহমান খান এর মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি, সংসদ সদস্য এ্যানি রহমান, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম গভীর শোক প্রকাশ করেছেন।
