প্রধান সূচি

রূপসায় মন্দির ও মূর্তি ভাঙ্গার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে মন্দির ও মূর্তি ভাঙচুরের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ‘দি হাংগার প্রজেক্ট বাংলাদেশ’ এর ব্রেভ প্রকল্পের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন, পিভিই জেলা সমন্বয় কমিটির সভাপতি কে. এম. হাসিব, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সেলিম আজাদ, প্রজেক্ট সমন্বয়কারী মো. নাজমুল হুদা, জেলা কমিটির সদস্য সাংবাদিক এস. এস শোহানসহ ব্রেভ প্রকল্পের সকল কর্মকর্তা ও ইয়ুথ সদস্যরা। এসময় হাঙ্গার প্রজেক্টের ব্রেভ প্রকল্পের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ আগস্ট খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে ৪টি মন্দিরে হামলা চালায়। এ সময় মন্দিরের মূর্তি ও কিছু দোকান ভাংচুর করা হয়। পরবর্তীতে রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসুর করা মামলায় পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial