প্রধান সূচি

টি-টুয়েন্টি সিরিজ জয়ে পিরোজপুরে বিজয় মিছিল

অষ্টেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয়ের আনন্দে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় শহরের পোষ্ট অফিস রোড থেকে পিরোজপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুমের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো বিজয় মিছিলে জেলার ক্রিকেট প্রেমী খেলোয়ার, সমর্থক, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ক্রীড়া অনুরাগী মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। বিজয়ের আনন্দে স্লোগানে স্লোগানে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, তাহসান আহম্মেদ শাহিল, সাইমুন শাকিব, আহাদুজ্জামান অমি, আবিদ, অনিক, আসিফ সহ আরো অনেকে।
পিরোজপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম জানান, বাংলাদেশ ক্রিকেট দলের যে কোন বিজয়ে আমরা পিরোজপুর ক্রিকেট প্রেমীরা প্রত্যেক বিজয়েই বিজয় মিছিল করে থাকি কিন্তু লকডাউন থাকার কারণে আমরা দেরিতে হলেও সবাই মিলে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছি। ক্রিকেট প্রেমী সকল খেলোয়ার, সমর্থক ও শিক্ষার্থীদের অনুরোধেই আজকের আমরা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে বিজয় মিছিলে অংশগ্রহন করেছি। ঝিমিয়ে পড়া শিক্ষার্থীদের খেলার মাঠে ফিরিয়ে নিতে তাদের মধ্যে বাংলাদেশের প্রতি, বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি ভালোবাসা অটুট রাখতে আমাদের এ বিজয় মিছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial