প্রধান সূচি

ভান্ডারিয়ার সিংখালী গ্রামে জামে মসজিদ নির্মাণে দিনমজুরের ফরিয়াদ

পৃথিবীর শ্রেষ্ঠ স্থান হলো মসজিদ। দুনিয়ায় আল্লাহর সেই মনোনীত পবিত্র ঘরে বান্দারা প্রতিনিয়ত তার কুদরতি পায়ে সিজদানত হয় এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করছেন। আর ওই স্থানে প্রবেশ করলে মুমিনের মন আল্লাহর ভালোবাসায় প্রশান্তি মিলে। এমন একটি পবিত্র ঘর নির্মাণ করতে চান পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের (৮নং ওয়ার্ড) বেতাগী সিংখালী গ্রামবাসী। ওই এলাকায় স্বাধীনতার পর থেকে আজও কোন জামে মসজিদ নির্মাণ করতে পারেন নি স্থানীয় গ্রামবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
সম্প্রতি এক দিনমজুর ৬ শতক জমি দিয়ে স্থানীয় বাজারে একটি জামে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন, কিন্তু অর্থের অভাবে সেই মসজিদের নির্মাণ কাজ এখন বন্ধ রয়েছে। সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা গেছে, উপজেলার বেতাগী সিংহখালী গ্রামে বেশ কিছু মুসলিম পরিবারসহ অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের বসবাস। ওই গ্রামে জামে মসজিদ না থাকায় সেখানকার বসবাসরত মুসলমানদের প্রায় ৩ কিলোমিটার দূরে পায়ে হেটে পাশ্ববর্তী আতরখালী গ্রামের মোল্লা বাড়ী জামে মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়। দীর্ঘ পথ হাটতে না পাড়ায় বৃদ্ধসহ অনেককে জুমা’র নামাজ ৫ ওয়াক্ত নামাজ ঘরে বসে পড়তে হচ্ছে। ওই গ্রামের এবিএস নামে একটি বড় জনবান্ধব বাজার ও একটি মাধ্যমিক বিদ্যালয় থাকলেও সেই এলাকায় মুসলমানদের নামাজ আদায়ের জন্য নেই কোন জামে মসজিদ ও পবিত্র স্থান। এতে অনেক মানুষই জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করতে পাড়ছেনা বলে জানা গেছে।
স্থানীয় মৌলভী নাসির উদ্দিন বলেন, স্বাধীনতার ৫০ বছর পার হলেও গ্রামবাসী আজও একটি জামে মসজিদ নির্মাণ করতে পারেনি। গ্রামের মৃত মবতালী খানের ছেলে দিনমজুর আব্দুর রহমান খান (৭৮) স্থানীয় এবিএস বাজারের পশ্চিম পাশে সম্প্রতি নিজের জমিতে একটি জামে মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন এবং তার ছেলের প্রচেষ্টায় মসজিদ নির্মাণের কাজ কিছুটা অগ্রগতি হলেও বর্তমানে অর্থাভাবে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এতে মুসল্লিরা ও মসজিদ নির্মানের উদ্যোক্তা আব্দুর রহমান খান খুবই চিন্তিত হয়ে পড়ছে।
তিনি আরো বলেন, মসজিদ নির্মাণে আরো ৫ থেকে ৬ লাখ টাকা প্রয়োজন।
মসজিদ নির্মাণের উদ্যোক্তা আব্দুর রহমান খান বলেন, এই গ্রামে কোন জামে মসজিদ নেই। হুজুরদের কাছে শুনেছি ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার।’ তাই আমি আমাদের বাজারে একটি জামে মসজিদ নির্মাণ করতে চাই। আমি মসজিদের জন্য নিজে ৬ শতক জমি দিয়েছি এবং সেই জমিতে ছেলের কাছ থেকে টাকা এনে প্রাথমিকভাবে পিলার ও কিছু দেয়াল নির্মাণ করেছি।
তিনি বলেন, আমি এখন বৃদ্ধ। মৃত্যুর আগে মসজিদ নির্মাণ করে এলাকাবাসীকে নিয়ে জামাতে নামাজ পড়তে চাই।
বেতাগী সিংখালী গ্রামের এবিএস বাজার জামে মসজিদের নির্মাণাধীন উন্নয়ন কাজে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলিমদের কাছে আর্থিক সহায়তার আবেদন করেছেন মসজিদ নির্মাণের উদ্যোক্তা বৃদ্ধ আব্দুর রহমান খান।
মসজিদ নির্মাণে আর্থিক সহায়তা করতে ইচ্ছুক ব্যক্তিবর্গ মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন। মোবাইল ও বিকাশ নম্বর: ০১৭০৩০০৫০৩৬ (আব্দুর রহমান খান)। প্রয়োজনে যোগাযোগ করুন: ০১৭১৭৭৩১০৩৭ বা ০১৭৬৫০৮২৫১০।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial