প্রেসক্লাব পাইকগাছা’র ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রেসক্লাব পাইকগাছা এর ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব পাইকগাছার অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনারারী ক্যাপ্টেন (অব:) মোহন লাল দাশ। বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ।
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন, সমাজ সেবক সুনিল কুমার হালদার, কবি সুশান্ত বিশ্বাস, রোজি সিদ্দিকী, সাংবাদিক আব্দুস সবুর আল-আমিন, মিজানুর রহমান মিজান, মো. নজরুল ইসলাম, কামরুল ইসলাম, শাহিন হুসাইন, ব্যবসায়ী লিটন গাজী, অভিজিৎ রায়, বিষ্ণু বিশ্বাস, হাসনা খাতুন সুমাইয়া প্রমুখ।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে গণটিকা কার্যক্রম পরিদর্শনে পুলিশ সুপার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ার সিংখালী গ্রামে জামে মসজিদ নির্মাণে দিনমজুরের ফরিয়াদ »
