প্রধান সূচি

পিরোজপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে সামনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইদুর রহমান।

সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. কামরুজ্জামান খান শামীম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা ও সহ-সভাপতি লুবনা আহম্মেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে গরীব ও দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ।

রবিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দেড় শতাধিক দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবুর রহমান খালেক।

এসময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য এডভোকেট দ্বীপ্তিশ চন্দ্র হালদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা ও সাধারণ সম্পাদক সুমন সিকদারসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া এদিন সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের  জন্ম বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন এবং বিকেলে আসর বাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial