নাজিরপুরে বঙ্গমাতার জন্মদিন পালিত
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মদিন উপলক্ষে নাজিরপুরে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত জামিল সৈকত, বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, নাজিরপুর থানার ওসি মো. আশ্রাফুজ্জামান প্রমুখ।
এদিন দুপুরে উপজেলার তারাবুনিয়া মাদ্রাসা ও এতিম খানায় পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের উদ্যোগে দোয়া মাহফিল ও দু:স্থদের মাঝে খাবার প্রদান করা হয়। মন্ত্রীর মেঝো ভাই মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম এর নেতৃত্বে ওই দোয়া ও খাবার প্রদান করা হয়।
