প্রধান সূচি

স্বরূপকাঠীর ১০টি ইউনিয়নে করোনা ভ্যাকসিন প্রদান

নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১০টি ইউনিয়নে প্রথম ডোজের করোনা ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের ২৫ বছরের উর্ধ্বে ৬ হাজার মানুষের মধ্যে প্রথম ডোজের টিকা দেয়া শুরু হয়েছে।
শনিবার সকাল ১০টায় প্রতিটি ইউনিয়নে মানুষের মধ্য টিকা দেয়া শুরু হয়। টিকা দানে বয়স্ক পুরুষ ও মহিলাদের অগ্রাধিকার দেয়া হয় বেশি। টিকা নিতে সকাল থেকেই প্রতিটি ইউনিয়নে সাধারণ মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। লাইনে দাঁড়িয়ে সবাইকে শৃঙ্খলভাবে টিকা নিতে দেখা গেছে। সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া, নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন প্রমুখ।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বলেন, প্রাথমিকভাবে ১০টি ইউনিয়নে প্রথম ডোজের ৬ হাজার ডোজ টিকা প্রদান করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি কেন্দ্রে তিনটি বুথে টিকা প্রদান চলছে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসেন জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু হয়েছে। নেছারাবাদে প্রতিটি ইউনিয়নে সুষ্ঠভাবে টিকাদান হয়েছে। প্রাথমিকভাবে একদিনের জন্য প্রতিটি ইউনিয়নে ৬০০ ডোজ টিকা দেয়া হচ্ছে। তারপরও ইউনিয়নে যদি অতিরিক্ত নিবন্ধন হয়ে থাকে সে ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েও টিকা নিয়ে আসতে পারবে। ইউনিয়ন পর্যায়ের টিকাদানে বয়স্ক, মহিলা প্রতিবন্ধিদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial