প্রধান সূচি

পিরোজপুরে ইউনিয়ন পর্যায়ের গণটিকা কার্যক্রম শুরু

পিরোজপুর জেলার ৭টি উপজেলায় ইউনিয়ন পর্যায়ের শনিবার উৎসবমূখর পরিবেশে ও স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিরোধে গণটিকা কার্যক্রম একযোগে শুরু হয়েছে। জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদের এ কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক চৌধুরি রওশন ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সাইদুর রহমান, সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মজিবুর রহমান খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী, ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন।
পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী জানান, জেলার ৭টি উপজেলার ৫২টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার ১৮টি ওয়ার্ডের ১৫৬টি টিকা কেন্দ্রের মাধ্যমে ৩৪ হাজার ৮শ’ জন বৃদ্ধ, প্রতিবন্ধি, নারী ও পুরুষকে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের আওতায় এনে এ টিকা দেয়া শুরু করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial