প্রধান সূচি

পিরোজপুরের কদমতলা ইউপি কার্যালয় ও ভূমি অফিসে রহস্যজনক চুরি

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়, ইউনিয়ন ভূমি অফিসসহ কদমতলা বাজারে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল কদমতলা ইউনিয়ন ভূমি অফিসের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে কাগজপত্র তছনছ করে এবং ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তালা ভেঙ্গে ইউনিয়ন সচিবের রুমের কাগজপত্র তছনছ করে এবং সেখান থেকে কয়েক হাজার নগদ অর্থ নিয়ে যায়।
একই রাতে তারা কদমতলা বাজারের দুটি দোকানের তালা ভেঙ্গে দোকানের মালামাল ও নগদ অর্থ নিয়ে যায়।
শুক্রবার সকালে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিরোজপুর সদর থানার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ জানান, আনুমানিক রাত ৩টার দিকে ইউনিয়ন ভূমি অফিস এবং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চুরির ঘটনা ঘটে। তবে কি উদ্দেশ্যে এ দুটি কার্যালয়ে তালা ভেঙ্গে চোরেরা কাগজপত্র তছনছ করেছে সে বিষয়টি রহস্যজনক। তবে এসব অফিস থেকে কোন কাগজপত্র খোয়া গেছে কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
পিরোজপুর সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জানান, কদমতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তালা ভেঙ্গে ৪ হাজার নগদ টাকা নিয়ে গেছে। ভূমি অফিসের ঢুকে কাগজপত্র তছনছ করেছে চোরের দল। এছাড়া বাজারের দুটি দোকানের তালা ভেঙ্গে একটি দোকান তেকে এক বস্তা কাপড় নিয়ে গিয়ে তা আবার ইউনিয়ন পরিষদের পিছনে ফেলে গেছে চোরেরা। তবে চুরির ঘটনার পুরো বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছিুক একাধিক সূত্র জানায়, মূলত: ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে কোন গুরুত্বপূর্ন কাগজপত্র সরানোর জন্য চুরির ঘটনা ঘটতে পারে। আর পরিষদের ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পাশের ভূমি অফিস এবং বাজারের দোকানের তালা ভেঙ্গে চুরির ঘটনা সাজানো হতে পারে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial