প্রধান সূচি

কাউখালীতে বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

পিরোজপুরের কাউখালী উপজেলায় ইঁদুর নিধনের জন্য পাতা বিদ্যুতের ফাঁদে হাত লেগে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কাউখালী দক্ষিন বাজার চিরাপাড়া ব্রীজ সংলগ্ন সার ও কীটনাশক দোকানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. দুলাল মাঝী (২৫)। তিনি উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের শাজাহান মাঝীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, শুক্রবার সকালে কাজের জন্য কাউখালীর অভি এন্ড অমি ব্রাদার্স মালিক বাসুদেব কুন্ডুর সার-কীটনাশক এবং পোল্টি খাদ্যের দোকানে কাজ করতে গেলে দোকানের মালিক শ্রমিক দুলালকে দোকানের পিছনে ঝাড়ু দিতে বলে। ওই দোকানে আগে থেকে ইঁদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাতা ছিল। ঝাড়ু দেয়ার সময় ওই তারে স্পর্শ করলে বিদ্যুতায়িত হন দুলাল।
তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মালিক বাসুদেব কুন্ডুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
কাউখালী থানার ওসি (তদন্ত) রেজাউল করীম রাজিব জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন পিপিএম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial