স্বরূপকাঠীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার বলদিয়া ইউনিয়নে অষ্টম শ্রেণিতে পড়ুয়া সায়মা মীম চৌধুরি (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার রাজাবাড়ী গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
বুধবার সকালে পুলিশ লাশ ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠিয়েছে। মীম ওই গ্রামের মো. মহিবুল্লাহ’র মেয়ে এবং বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পিতা মহিবুল্লাহ ঘরের দোতালায় আড়ার সাথে মীমের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us:
« মঠবাড়িয়া ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ॥ নেতা-কর্মীদের আনন্দ উল্লাস (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নাজিরপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগ ॥ মামাতো ও খালাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা »
