প্রধান সূচি

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুর জেলা কারাগারের ভিতরে ও পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার দুপুরে যুবলীগের ব্যানারে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটনের ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল। সাবেক জেলা ছাত্রলীগ নেতা সামসুল আলম লিটন, সাবান আলী, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাফি আল মুনানসহ জেলার যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ দিন পিরোজপুর জেলা কারাগার ও এর আশেপাশে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুর জেলা কারাগারের ভিতরে ও চারপাশে বৃক্ষ রোপন করেছি। জেলা পর্যায়ে আমরা এ কার্যক্রমের উদ্বোধন করেছি আমাদের এ কার্যক্রম মাসব্যাপী চলবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial