প্রধান সূচি

নাজিরপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগ ॥ মামাতো ও খালাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা

পিরোজপুরের নাজিরপুরে এক মাদ্রাসা ছাত্রী (১৪)কে ধর্ষনের অভিযোগে খালাতো ভাই আল-আমিন হাওলাদার (১৭) ও মামাতো ভাই মেরাজুল ইসলাম ডাকুয়া (২১) এর নামে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। ওই ছাত্রীর পিতা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় এ মামলা দুটি দায়ের করেছেন।
অভিযুক্ত খালাতো ভাই আল-আমিন হাওলাদার উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামের আবুল বাশার হাওলাদারের ছেলে এবং মামাতো ভাই মেরাজুল ইসলাম ডাকুয়া একই গ্রামের মোস্তফা ডাকুয়ার ছেলে। আর ওই মাদ্রাসা ছাত্রীর বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায়। সে নাজিরপুর উপজেলার বাঘাজোড়া গ্রামে নানা বাড়িতে থাকে।
মামলা ও ভুক্তভোগীর পিতার দেয়া তথ্য মতে জানা গেছে, ওই মাদ্রাসা ছাত্রীর পিতা-মাতা কাজের জন্য খুলনায় থাকেন। তাই তাদের মেয়েকে নাজিরপুরে নানা বাড়িতে রেখে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ানো হতো। নানা বাড়িতে থাকার সুবাদে ওই ছাত্রীর খালাতো ভাই প্রেমের অভিনয় করে গত ৭ এপ্রিলসহ বিভিন্ন সময় তাকে ধর্ষন করে। এরপরে গত ২২ মে মামাতো ভাই তাকে জোর করে ধর্ষন করে। সম্প্রতি পিতা-মাতা বাড়িতে এলে ওই মাদ্রাসাা ছাত্রীটি ধর্ষনের বিষয়টি তাদের জানায়।
নাজিরপুর থানার অফিসার ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, ধর্ষকরা ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর মামাতো ও খালাতো ভাই হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করেছিল। পরে ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হয়েছে। মাদ্রাসা ছাত্রীকে বুধবার মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial