প্রধান সূচি

পিরোজপুর জেলা প্রশাসকের সুস্থতা কামনায় শিল্পকলা একাডেমীর দোয়া মোনাজাত

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।

আজ রবিবার জোহর নামায শেষে পিরোজপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাতে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি ফিরোজ আহম্মেদসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মোনাজাতে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবসহ তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি দোয়া করা হয়। এছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ এর ছেলেসহ সকলের পরিবারের সদস্যদের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম।

এসময় জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেন, করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকেই পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জেলার মানুষের জন্য কাজ করে গেছেন। জেলার সাধারণ মানুষের জন্য করোনাকালীর স্বাস্থ্য সেবা, ত্রাণ সহায়তা, ভবঘুরে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ, অভুক্ত প্রাণিদের মাঝে খাবার বিতরণ, করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। আমরা তার আশু রোগ মুক্তি কামনা করছি। অচিরেই তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ কর্মস্থলে যোগদান করতে পারেন সেই কামনা করছি।

উল্লেখ্য, দীর্ঘ আঠারো মাস করোনা প্রতিরোধে যুদ্ধ করে প্রথমবার করোনা আক্রান্ত হলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন। গত ৩০ জুলাই জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান তিনি করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি জেলা প্রশাসকের সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন এবং তিনি সুস্থ আছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial