পাইকগাছায় ৫ জুয়াড়ি আটক
পাইকগাছায় জুয়া খেলার অপরাধে থানা পুলিশ নগদ টাকা ও তাস খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে আটক করেছে।
শনিবার রাত ১১টার সময় উপজেলা সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছার সিদ্দিক মোল্লার দোকানের পিছনে জুয়া খেলা করছিল।
সংবাদ পেয়ে এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নগদ টাকা ও তাস খেলা সরঞ্জামসহ ৫ জনকে হাতে-নাতে আটক করেন।
আটককৃতরা হলো, ভিলেজ পাইকগাছা গ্রামের আ. হানানের ছেলে তাজমির হোসেন (২১), জলিল বিশ্বাসের ছেলে এসানুর বিশ্বাস (২১), কুমারেশ সরকারের ছেলে দিপু সরকার (২০), খলিল মোড়লের ছেলে আমানুল্লাহ মোড়ল (২২), আমজেদ মোল্লার ছেলে হাবিবুল্লাহ মোল্ল্যা (২৩) । পাইকগাছা থানার ওসি মো. এজাজ শফী জানান, আটক জুয়াড়িরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল। সংঘবদ্ধ চক্রের ৫জনকে আটক করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
Please follow and like us:
« ইন্দুরকানীতে বন্দর ছাত্রলীগের কমিটি গঠন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় তিন দিনের ভারী বর্ষণে পানের বরজ-মাছের ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি »
