প্রধান সূচি

সাত ব্যবসায়ীকে কারাদন্ড

লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় বাগেরহাটের মোড়েলগঞ্জের ৭ ব্যবসায়ীকে ৫ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার মোড়েলগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মোড়েলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই দন্ডাদেশ প্রদান করেন।
কারাদন্ডাদেশ প্রাপ্তরা হলেন, মো. শাহিন শেখ (২২), শহিদুল ইসলাম (৪০), ইব্রাহিম শেখ (৩৫), মো. মিজানুর রহমান (৩৮), মামুন শেখ (৩০), রফিকুল ইসলাম (৪০) ও আব্দুল খালেক শেখকে (৬০)।
ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হাসান বলেন, প্রশাসনের শত চেষ্টার পরে কিছু মানুষ ইচ্ছে করে স্বাস্থ্যবিধি ভঙ্গ করছে। লকডাউনের শর্ত অমান্য করছে। লকডাউনে আরোপিত শর্ত অনুযায়ী যেসব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে আমরা সেগুলো স্পষ্টভাবে মোড়েলগঞ্জের ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছে। এরপরেও কিছু মানুষ বিলাসী পণ্যের দোকান খুলেছে। সে রকম ৭ ব্যবসায়ীকে ৫ দিন করে কারাদন্ড দিয়েছি। এর পাশাপাশি সকল ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত ভ্রাম্যমান আদালত চলবে বলে জানান তিনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial