প্রধান সূচি

রাসেল সভাপতি : সুমন সাধারণ সম্পাদক

পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা

১৭ বছর পরে অবশেষে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা দেয়া হয়েছে। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল পারভেজ রাজাকে সভাপতি এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সিকদারকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন বছরের জন্য পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী এক মাসের মধ্যে ঘোষিত কমিটির নেতৃবৃন্দকে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দানের নির্দেশ দেয়া হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি লুবনা আহমেদ, মোস্তাফিজুর রহমান সোহাগ, সৈয়দ এমরান আহমেদ, রফিকুল ইসলাম মাসুদ, মৃনাল কান্তি দত্ত, হিমাদ্রী শেখর মন্ডল, কামাল খান, মো. শহিদুল ইসলাম মিন্টু, সোহেল লস্কর, দোলা গুহ ও শাহরিয়ার ফেরদৌস রুনা।
যুগ্ন সাধারণ সম্পাদক জসিম হাওলাদার রায়হান ও আমিনুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক শুভদীপ শিকদার শুভ, আজমল হুদা নিঝুম ও মান্নান সাইফুল। প্রচার সম্পাদক শওকত খান, দপ্তর সম্পাদক শাকিল শিকদার অপু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এডভোকেট দীপঙ্কর হালদার দিপু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট অনুপ সিকদার (অরুপ), স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্ধার্থ দেব মজুমদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাদা রায়হান (রুবেল), সমাজ কল্যাণ সম্পাদক অমিত বিশ্বাস, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সাকিবুল হক মামুন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জুবায়ের মিন, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট ইসমত আরা রিমু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অহিদুজ্জামান চৌধুরী বাবুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. মামুন হোসেন খন্দকার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মো. হাসিবুল ইসলাম হাসান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. তারেক হাসান, প্রতিবন্ধি উন্নয়ন বিষয়ক সম্পাদক নুরুন নাহার শিল্পী, উপগ্রহ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান, সদস্য মো. আতিকুল ইসলাম হিরা।
এদিকে, ঘোষিত নতুন কমিটির বেশ কয়েকজন সদস্য স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন বলে জানা গেছে। এছাড়া কমিটির সাংগঠনিক পদে বাগেরহাটের কচুয়া উপজেলার লোকের নাম রয়েছে বলেও জানা গেছে। অন্যদিকে কমিটির অনেক সদস্য রয়েছেন যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত নয় এবং ঢাকাসহ বিভিন্ন স্থানে বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করছেন।
উল্লেখ্য, ২০০৪ সালে সর্বশেষ পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের একটি আহবায়ক কমিটি কেন্দ্র থেকে ঘোঘণা দেয়া হয়েছিল। তার দীর্ঘ ১৭ বছর পরে নতুন জেলা কমিটি কেন্দ্রীয় ভাবে ঘোষণা করা হলো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial