প্রধান সূচি

স্বরূপকাঠীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শিল্পী গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহিৃত মাদক ব্যবসায়ী শিল্পী (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানা পুলিশ স্বরূপকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় পুলিশ তার দেহ তল্লাশী করে সাথে থাকা ১০০ পিস ইয়াবা উদ্ধার করে।

নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, এ ব্যাপারে থানায় আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার আসামিকে পিরোজপুর কোর্টে পাঠানো হবে।

আটিক শিল্পী স্বরূপকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের মো. আনোয়ার হোসেনের স্ত্রী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial