প্রধান সূচি

মঠবাড়িয়ায় বন্যার পানিতে ও বিদ্যুতের ছেড়া তারে ২ জনের মৃত্যু

মঠবাড়িয়ায় শুক্রবার সকালে বন্যার পানিতে ডুবে মনিরা (৪) নামে এক শিশুর এবং বৃহস্পতিবার সন্ধ্যায় মাছ ধরতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেড়া তারে স্পৃষ্ট হয়ে মাহবুব হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মনিরা উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের জসীম আকনের মেয়ে এবং মাহাবুর পশ্চিম সেনের টিকিকাটা গ্রামে ফারুক হোসেনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত তিনদিনের ভারি বৃষ্টি এবং লঘুচাপের প্রভাবে মাঠ-ঘাট ও বাড়ির আঙ্গিনা পানিতে তলিয়ে যায়। শুক্রবার সকালে শিশু মনিরা সকলের অগচরে বাড়ির আঙ্গিনার পানিতে ডুবে মারা যায়।

অপরদিকে বৃহষ্পতিবার সন্ধায় বাড়ির পেছনে মাঠে মাহবুব মাছ ধরতে যায়। এসময় মাটিতে পরে থাকা পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে মাহবুব বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়।

এ বিষয়ে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া আঞ্চলিক ডিজিএম নিত্যা নন্দ কুন্ডু জানান, ঝড়ের সময় আমাদের লোকজন প্রত্যন্ত এলাকায় কাজ করছিল। ওই স্থানে তার ছেড়ার অভিযোগ আমাদের কেউ না দেয়ায় অনাকাক্সিক্ষত দুর্ঘটনাটি ঘটেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial