মঠবাড়িয়ায় পাঁকা আউশ ক্ষেত ও আমন বীজতলা পানির নিচে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং অব্যাহত ৩ দিনের ভারি বর্ষণের পানিতে ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন পিরোজপুরের মঠবাড়িয়ার কৃষকরা। ৫/৭ ফুট পানির নিচে ফসলের ক্ষেত যেন বিশাল নদী। ক্ষেতে পানিবদ্ধতার সৃষ্টি হলে ফসলের বড় ধরণের ক্ষতির আশংকা করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত ৩ দিনের ভারি বর্ষণ এবং লঘুচাপের প্রভাবে জোয়ারের পানিতে উপজেলার ১২শ’ হেক্টর পাঁকা আউশ ক্ষেত, ৪২০ হেক্টর আমন বীজ তলা এবং ৩শ’ হেক্টর সবজি ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন জানান, আগামী ৩/৪ দিনের মধ্যে পানি নেমে গেলে আমন বীজ তলার কোন ক্ষতি হবে না। তবে আউশ ধান ও সবজির বড় ধরণের ক্ষতি হবে। পানি নেমে গেলে চূড়ান্ত ক্ষয়-ক্ষতির পরিমান জানা যাবে বলে তিনি জানান।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় বন্যার পানিতে ও বিদ্যুতের ছেড়া তারে ২ জনের মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মাদ্রাসায় ত্রুটিপূর্ণ নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবী »
