প্রধান সূচি

ভান্ডারিয়ায় অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাঁই

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বড় কানুয়া গ্রামে অগ্নিকান্ডে সোভা রানী মন্ডলের কাঠের ঘড় পুরে গেছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থানে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোভা রানী উপজেলার বড় কানুয়া গ্রামের মৃত দুলাল কুমার মন্ডলের স্ত্রী। সোভা রানী জানান, তিনি বিকেলে বাড়িতে ছিলেন না। বিদ্যুতের মাধ্যমে এ আগুন লাগতে পারে। আমার ঘরে কিছু জমানো টাকা ছিল। সব মিলিয়ে প্রায় দুই লক্ষ টাকা ক্ষতি হযেছে। ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ফারুক হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক ১লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

এদিকে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলামের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে ঘর তুলে দেয়ার আশ্বাস দিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial