প্রধান সূচি

পিরোজপুরে পথশিশুদের মাঝে যুবলীগের খাবার বিতরণ

পিরোজপুরে করোনা মহামারীতে পথশিশু ও প্রতিবন্ধিদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে সরকারী সোহরাওয়ার্দী কলেজ মাঠে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা মাকসুদুর ইসলাম লিটন সিকদারের ব্যক্তিগত উদ্যোগে শতাধিক পথশিশু ও প্রতিবন্ধিদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

এসময় জেলা ব্যবসায়ী সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক সামসুল আলম লিটন, সাবেক ছাত্রলীগ নেতা সাবান আলী, সাবেক ছাত্রলীগ নেতা রাসেল আহম্মেদ সুপন, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাফি আল মুনান। যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে করোনা মহামারীতে আমরা পথশিশু ও প্রতিবন্ধিদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা মতে কোন মানুষ না খেয়ে থাকবে না তাই সারা দেশে আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মী এ ভাবেই হতদরিদ্র অসহায় পথশিশু ও প্রতিবন্ধিসহ কর্মহীনদের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের এ খাবার বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial