নাজিরপুরে বিশেষ প্রণোদনা প্যাকেজে চেক বিতরণ
করোনাকালে দেশের অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের দ্বিতীয় দফার প্রণোদনা প্যাকেজের আওতায় মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য ৩০০ কোটি টাকা ঋণ বিতরণ কার্যক্রম শুর করেছে এসএমই ফাউন্ডেশন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এসএমই নাজিরপুর উপজেলা বিআরডিবির কর্মকর্তা মো. মাসুম মিয়ার সভাপতিত্বে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান, ঋণ গ্রহীতা প্রভাষ ঘরামী প্রমূখ।
অনুষ্ঠানে মো. হাসিব মল্লিক, মো. দোলোয়ার হোসেন, মারফুদ আলম (সবুজ), মো. মাইনুল শেখ, প্রভাষ ঘরামী এবং রিপন রায়সহ ঋণ গহীতা প্রত্যেকের হাতে ১ লক্ষ টাকার চেক প্রদান।
Please follow and like us:
« কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীর কুড়িয়ানার পেয়ারা চাষে আগ্রহ হারাচ্ছে চাষিরা »
