প্রধান সূচি

মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মঠবাড়িয়ার শিক্ষক সমাজ।

মঙ্গলবার সকাল ১১টায় সরকারি কলেজ মিলনায়তনে উপজেলার সর্বস্তরের শিক্ষকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজীম উল হক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধে জেরে সম্প্রতি জনৈক জিয়া খান অধ্যক্ষ গোলাম মোস্তফার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে জমি দখলের ভিত্তিহীন অভিযোগ এনে মিথ্যা অপপ্রচার চালায়। যা প্রথম শ্রেণীর একজন সরকারি কর্মকর্তা হিসেবে অধ্যক্ষ গোলাম মোস্তফাকে সামাজিক ভাবে চরম অপমান ও হেনস্তার শামিল।

এসময় উপস্থিত ছিলেন, ডা. রুস্তম আলী ফরাজি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ আলম আল মারুফ, সাফা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান, তুষখালী কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, ফুলঝুড়ি মহিলা টেকনিক্যাল এন্ড বি.এম. কলেজের অধ্যক্ষ এইচ. এম. আকরামুল ইসলাম, গুদিঘাটা সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহফুজ উল্লাহ, কেএম লতীফ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, ছাত্রলীগ নেতা মশিউর রহমান মর্তুজা, মিজানুর রহমান ফরাজিসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial