ভান্ডারিয়ায় অসহায় ও রিক্সাচালকদের মাঝে ছাতা বিতরণ
পিরোজপুরের ভান্ডারিয়ায় অসহায় ও রিক্সাচালকদের মাঝে ছাতা বিতরণসহ স্বাস্থ্যস সুরক্ষা সামগ্রী বিতরণ করে চলছে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
সোমবার ভান্ডারিয়া উপজেলায় বিভিন্ন স্থানে অসহায় ও রিক্সাচালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়। পুরো বর্ষা মৌসুমে এ বিতরন কার্যক্রম অব্যাহত চলবে বলে জানা গেছে।
এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম বলেন, আমি সবসময় এলাকার মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
গত বছর করোনার শুরুতে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ভান্ডারিয়া উপজেলার ৫৫ হাজার পরিবারে ‘প্রয়োজনে রেখে দিন, প্রয়োজন না হলে অন্যকে দিন’ স্লোগানে ঘরে ঘরে খাবার পৌঁছে দেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম।
ভান্ডারিয়ায় চলমান করোনা সংকটে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগান ঠিক রাখতে চালু করা হয় ভ্রাম্যমাণ দোকান।
মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডের মধ্যবিত্ত পরিবারে পণ্য সরবরাহ করছিলো এই ভ্রাম্যমাণ দোকান। করোনা মোকাবেলায় ভান্ডারিয়া চালু করা হয়েছে ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সার্ভিস। যা শুধু ভান্ডারিয়ায় নয় পুরো পিরোজপুর জেলায় সেবা দিয়ে যাচ্ছে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজ উদ্যোগে করোনাভাইরাস মোকাবিলায় নানা উদ্যোগ নিয়েছেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম। তিনি হাসপাতালের চিকিৎসকদের জন্য পিপিআইয়ের ব্যবস্থা করেছেন। দুটি অ্যাস্বুলেন্স দিয়েছেন।
এছাড়া তিনি করোনাকালীন সময়ে উপজেলায় ৬০টি দু:স্থ, অসচ্ছল ও প্রতিবন্ধি পরিবারের মাঝে ৬০টি ব্যাটারি চালিত অটোরিকশা বিতরণ করেছেন।
