প্রধান সূচি

পিরোজপুরে করোনায় আরও ৪ জনের মৃত্যু

পিরোজপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখা হল ৬৮ জন। মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

মৃতরা হলেন- মঠবাড়িয়ার তুষখালী এলাকার শান্তি লতা (৭৫), কাউখালীর গৌরাঙ্গ মিস্ত্রি (৭০), ভান্ডারিয়ার তেলিখালী এলাকার আনসার হালদার (৭৫) এবং নেছারাবাদের সুবোধ মিস্ত্রি (৭০)।

পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত ১৫ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় মারা গেছেন ৬৮ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৪ জন।

গত ২৪ ঘন্টায় ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৫৫ জন, নাজিরপুরে ২৬ জন, ভান্ডারিয়ায় ১৬ জন, নেছারাবাদে ২ জন, কাউখালীতে ১৭ জন এবং মঠবাড়িয়ায় ১৯ জন রয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৪১ জন।

সিভিল সার্জন ডা. হাসনাত ইফসুফ জাকী জানান, গত ২৪ ঘন্টায় ৪৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা হাসপাতালে করোনা আক্রান্ত ৪৫ জন ভর্তি আছেন। এসময় জেলায় ৪ জন মারা গেছেন।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে জেলা প্রশাসন। জেলার প্রত্যেক উপজেলায় একটি ও পিরোজপুর শহরে দুটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। কঠোর লকডাউনেও যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৪ ঘন্টায় সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে চলাচল করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৯টি মামলায় ২৭ হাজার ৩০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্যসহায়তাও চলমান রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial