স্বরূপকাঠীতে বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে পালাক্রমে ধর্ষন ॥ থানায় মামলা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার বাড়রা গ্রামে ১৫ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষনের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
শনিবার রাতে মেয়েটির পিতা মো. হান্নান বাদী হয়ে নেছারাবাদ থানায় ধর্ষনের অভিযোগে মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের পর রাতেই পাশ্ববর্তী নান্দুহার গ্রামের উজ্জ্বল (১৫) এবং মকবুল (১৭) নামে দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ধর্ষিতাকে ডাক্তারী পরিক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই তসলিম জানান, মেয়েটিকে তারা প্রায়ই বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষন করতো। পরে মেয়েটি নিজের পরিবারের কাছে বিষয়টি বলে দেয়। পরিবার জানার পরে তার পিতা হান্নান মিয়া শনিবার থানায় এসে অভিযোগ দিলে থানায় মামলা নেয়া হয়। পরে গভীর রাতে মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, মামলার ৬ আসামীর মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি চারজন পলাতক রয়েছে।
